বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

শায়েস্তাগঞ্জে তক্ষকসহ আটক ৩ – তক্ষক চক্রের মূল হোতার পলায়ন

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৪৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযানে ২টি তক্ষকসহ তিনজনকে আটক করেছে। ২ জুন দুপুরে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ অলিপুর শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার সদর রাখা গ্রামের মৃত আনোয়ার খাঁনের ছেলে সুলতান খাঁন (৩৫), চাঁনপুর আব্দুল জলিলের ছেলে সাবির মিয়া (২২) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জহুরপুরের মৃত ছুরুক মিয়ার ছেলে মাসুক আহমদ (৪২)। (ওসি) মো: মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তক্ষক চক্রের মূল হোতা পালিয়ে গেছে। তবে চক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছে। চক্রটি জেলার নবীগঞ্জ এলাকা থেকে তক্ষক নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। এ চক্রের বাকী সদস্যদের ধরতে পুলিশ তৎপর আছে। এ ঘটনায় প্রতারণা ও বন্য প্রাণী আইনে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দিয়ে তক্ষকসহ আসামিদের হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com