রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে ভাইস চেয়ারম্যান পদে মাঠ জরিপে এগিয়ে সাংবাদিক লিটন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ৫৩৫ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ ঃ আসন্ন চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাঠ জরিপে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে এগিয়ে আছেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন। সমাজের সর্ব মহলে সমানভাবে স্বীকৃত মোঃ জামাল হোসেন লিটনকে এবার চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা। দিন যতই যাচ্ছে জোরালো হচ্ছে চুনারুঘাট উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষের সেই দাবি। তিনি ১৯৯১ সালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। দলের দুঃসময়ে প্রতিটি মিছিল মিটিং এ অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বর্তমানে চুনারুঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও চুনারুঘাট উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটন একটানা ১২ বছর যাবৎ চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০১৪ সাল থেকে এপর্যন্ত চুনারুঘাট পৌর শহরের ডিসিপি হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সুনামের সহিত অভিভাবক প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালে চুনারুঘাট উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সদস্য সচিব নির্বাচিত হন। তিনি একাধারে সাংবাদিক, সমাজসেবক, তরুণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী হিসেবে চুনারুঘাটে সর্বমহলে পরিচিত মুখ। আদর্শ নীতিবান, তরুণ রাজনীতিবিদকে উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক সাড়া পড়েছে। চাচ্ছেন নিজ দলের নেতাকর্মীরাও। তবে যদি দল মনোনীত করে নমিনেশন দেয় অবশ্যই নির্বাচিত হবেন বলে আশাবাদী উপজেলাবাসী। উল্লেখ যে, সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটন চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম পাকুড়িয়া গ্রামের পৌর আওয়ামীলীগের সভাপতি ক্লিন ইমেজের রাজনীতিবিদ মোঃ আবু তাহের মিয়া মহালদারের বড় ছেলে।আওয়ামীলীগের একটি সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাঠ জরিপ ও বিভিন্ন সংস্থার রিপোর্টের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com