বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল

রাস্তার জন্য বাড়ির জমি ছাড়ল মুহিত পরিবার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ৬০৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : নগরীর সড়ক প্রশস্ত করতে নিজের বাড়ির জায়গা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ধোপাদিঘির পাড়স্থ হাফিজ কমপ্লেক্স নামক তাদের বাসভবনের দেয়াল ভেঙে নগরীর সড়কের প্রশস্তকরণ কাজে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেন তারা।সোমবার সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে দেয়াল ভাঙার এ কাজ শুরু করেন সিসিক মেয়র আরিফুল হোক চৌধুরী।এরআগে গত শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানান মেয়র।এ অনুরোধের প্রেক্ষিতেই জনস্বার্থে সড়কের জন্য ৫ফুট ভূমি ছেড়ে দেন তারা। এরপর সোমবার হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়।এ প্রসঙ্গে মেয়র আরিফ বলেন, হাফিজ কমপ্লেক্স এর ভূমি জনস্বার্থে ছেড়ে দেয়া দৃষ্টান্ত হয়ে থাকবে।দেয়াল ভাঙার একাজের উদ্বোধনের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পরিবারের সদস্যরাসহ সিসিকের উপ সহকারী প্রকৌশলী ইসমালুর রহমান ও অন্যান্যরা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com