বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৮৮ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর: হবিগঞ্জ মাধবপুর ডাব ভর্তি পিকআপ ভ্যানে গাঁজা পাচারের সময় ১৮ কেজি গাঁজা সহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ী পুলিশ। এসময় মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান সহ ৩ মাদক পাঁচারকারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) সকাল ৮:২০ দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় ডাব ভর্তি বোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার দেউরগাছ এলাকার সোহেল মিয়া (৩০),টঙ্গীবাড়ী উপজেলার হামাইল গ্রামের লাভলু শেখ ওরফে তাজুল ইসলাম (৩৫)ও বাকেরগঞ্জ উপজেলার মঙ্গলসিং গ্রামের হাছান হাওলাদার(২৫)।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আমরা ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছি ও ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছি এবং মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com