বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

মোটর সাইকেল দুর্ঘটনায় হবিগঞ্জ শহরের পরিচিত মুখ ইন্টারনেট ব্যবসায়ী মিঠুন বিশ্বাস নিহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৪৫৫ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি॥ মাধবপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত ও ২ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকার নিকটে এ ঘটনা ঘটে। নিহত ইন্টারনেট ব্যবসায়ী হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস (২৮)। তিনি এইচএনসি ব্রডব্র্যান্ডের ইন্টারনেট ব্যবসায়ী। মাধবপুর থানার উপ-পরিদর্শক লিটন ঘোষ জানান, নিহত মিঠুন বিশ্বাস তার দুই বন্ধু হবিগঞ্জ শহরের কোর্টষ্টেশন এলাকার হাসান উল্লাহর ছেলে হাবিব (২৬) ও কিশোর নামে এক যুবককে নিয়ে মোটর সাইকেল যোগে মাধবপুর আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার দরগা গেইট এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। এতে আরোহী হতাহত হয়। মিঠুনকে আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আহত ২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com