বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে চা বাগানের মেডিক্যাল অফিসারের করোনা পজেটিভ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৮৯ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা বাগানের মেডিক্যাল অফিসার ডাক্তার শওকত আলীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

বুধবার ( ৬ মে) বিকেলে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা স্থানীয় চেয়ারম্যান সহ গিয়ে তার পরিবার ও হাসপাতাল সংশ্লিষ্ট ১৭ টি বাড়ি লকডাউন করে দিয়েছে। তিনি বর্তমানে ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। ডাক্তার শওকত আলী জানান , গত শুক্রবার ( ১ মে) রাতে নিজের ঘরে পরিবারের সদস্যদের নিয়ে তারাবী নামাজ পড়ার সময় অসুস্থতা অনুভব করি।পরে আবার শরীর সুস্থ হয়ে যায়। পরদিন শনিবার রাতে আবার অসুস্থ বোধ করলে রবিবার ( ৩ মে) সকালেই চিকিৎসার জন্য ঢাকায় সিএম এইচে চলে আসি। এখানে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি। কিভাবে তিনি করোনা আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেননি। তিনি জানান, আমি চা বাগানের বাইরে কোথাও যাইনি। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ আমাকে অবগত করলে আমি ফোর্স নিয়ে সুরমা চা বাগানে ডাক্তারের বাসায় গিয়ে খোঁজ খবর নিয়ে তার বাড়ি ও তার পরিবার সংশ্লিষ্ট ৪ টি বাড়ি এবং হাসপাতাল সংশ্লিষ্ট ১২ টি বাড়ি মোট ১৭ টি বাড়ি লকডাউন করে দিয়েছি।এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন জানান, সুরমা চা বাগান কতৃপক্ষ আমাদের জানিয়েছে বাগানের ডাক্তারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন এবং সেখানেই পরিক্ষা করিয়েছেন।তাই তাকে ঢাকার করোনা রোগী হিসেবে গননা করা হবে। উনার কোন রিপোর্ট আমাদের কাছে আসে নাই। তাই আমাদের হিসেবের মধ্যে উনি আসবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com