বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

সুষ্ঠু তদন্ত না হলে সুষ্ঠু বিচার হতে পারে না-ড. রেজা কিবরিয়া

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৫৩৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট ॥ একটি সুষ্ঠু তদন্ত না হলে কখনও একটি সুষ্ঠু বিচার হতে পারে না। আমার বাবার হত্যার বিচারের একের পর এক মিথ্যা চার্জশীট দেওয়া হয়েছে এবং সে গুলো মেনে নেওয়ার জন্য আমার মা ও আমাকে হুমকি দেওয়া হয়েছে যেন তা আমরা মেনে নেই। তা আমরা মানিনী। আমার বাবার হত্যাকাণ্ডের পর থেকে যে তদন্তগুলো হয়েছে সে গুলোর প্রতি আমার কোন আস্থা নেই পরিবারেরও কোন আস্থা নেই। গতকাল সকালে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ১৪তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে এ কথাগুলো বলেন কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া।এ সময় তিনি আরও বলেন আমার বাবার হত্যাকারিরা যে দলেরই হোক না কেন আমরা আসল মদদদাতাকারীকে চিহ্নিত হয় সেই দাবী জানাই। যারা আমার বাবাকে হত্যা করেছে তারা চেষ্টা করেছে এবং এখন করে যাচ্ছে মিথ্যা চার্জশীটে করা মামলা নিষ্পত্তি হয়, তাহলে তারা বেঁচে যাবে। আমাদের মতো শত শত পরিবার বিচারের অপেক্ষায় আছে আমি চাই যেন সবাই সুষ্ঠু বিচার পায়।উল্লেখ্য ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় শেষে গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের এমপি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় শাহ এএমএস কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী প্রাণ হারান। আহত হন কমপক্ষে শতাধিক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com