শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

চুনারুঘাট হাসপাতাল লকডাউন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৬

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৮৭ বার পঠিত

জেলার চুনারুঘাটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের। (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে হাসপাতালটির এক চিকিৎসক এবং আরেক স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ আসলে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিয়ষটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন। এর আগে দুই নার্স ও এক চিকিৎসক আক্রান্ত হলে গত ২১ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্ত চিকিৎসক সদ্য পাশ করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এটাই তার প্রথম কর্মস্থল। তার বয়স ২৯ বছর। একই উপজেলার আক্রান্ত বাকি তিনজনের মধ্যে একজন উপজেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মী। অন্য দুইজন চা শ্রমিক পরিবারের সদস্য। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল নারায়নগঞ্জ থেকে হবিগঞ্জে আসা এক ব্যক্তির নমুনায় করোনা পজেটিভ আসে। এরপর ২০ এপ্রিল এক চিকিৎসক ও এক নার্সসহ ১০ জন, ২১ এপ্রিল একজন নার্সসহ ২ জন, ২২ এপ্রিল ৫ জন, ২৩ এপ্রিল স্বাস্থ্য কর্মীসহ ৩ জন এবং ২৪ এপ্রিল ডাক্তারসহ আরো ৫ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। সবমিলিয়ে হবিগঞ্জে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ২৬। জেলা প্রশাসন জানিয়েছে, হবিগঞ্জ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৯৮৮ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১১৫ জন, আইসোলেশনে ১৮ জন, কোয়ারেন্টাইন ও আইসোলেশন থেকে বাড়ি ফিরেছেন ১

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com