শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

সতর্কতায়:মাধবপুরে নয়াপাড়া খেলার মাঠে বসান হল বাজার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৫৩ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর: করোনা ভাইরাস ছড়াচ্ছে সর্বত্র। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।করোনা মোকাবিলায় মানুষের দূরত্ব বজায় রাখাই সেরা ঔষুধ। সেজন্যে বার বার সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানাচ্ছে সরকার। বহু ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। আর তাই এবারে হবিগঞ্জ জেলার মাধবপুরের নয়াপাড়া বাজার অন্যত্র সরিয়ে দেওয়া হল। সরিয়ে আনা হল নয়াপাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে।

আজ, বুধবার (১৫এপ্রিল) নয়াপাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সেখানেই বসান হল নয়াপাড়া বাজার। মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাধবপুর নয়াপাড়া ইউনিয়নের নয়াপাড়া বাজারের ঠিকানা বদল করা হল।নির্দিষ্ট দূরত্বে বসানো নয়াপাড়া বাজারের সবজি, শুটকি, পান সুপারি, মাছ সহ সব খোলাবাজার বসবে খেলার মাঠে। বাজার বসবে সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান, ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা আগের ঠিকানায় বাজারে পারস্পরিক দূরত্ব মানা হচ্ছিল না। বিষয়টি নজরে আসতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি সবজি ব্যবসায়ীকে নির্দিষ্ট দূরত্বে বসতে দেওয়া হয়েছে। একটি সবজি দোকানের ওপর অন্য দোকান নয়। ঘাড়ের ওপির নিঃশ্বাস আর ফেলতে দেওয়া হবে না। ক্রেতাদেরও বলা হয়েছে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এমনকী মাস্ক পড়াও বাধ্যতামূলক করা হয়েছে।’ তিনি আরও জানান,আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com