বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

দূর্নীতি,মাদক ও সন্ত্রাস দূর করতে লিটনকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় চুনারুঘাটবাসী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৫৪২ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ দূর্নীতি,মাদক ও সন্ত্রাসের মতো কালো ব্যাধি মুক্ত চুনারুঘাট উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সদস্য, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ জামাল হোসেন লিটন। সমাজের সর্ব মহলে সমানভাবে স্বীকৃত মোঃ জামাল হোসেন লিটনকে এবার চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা। দিন যতই যাচ্ছে জোরালো হচ্ছে চুনারুঘাট উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষের সেই দাবি। তিনি ১৯৯১ সালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। দলের দুঃসময়ে প্রতিটি মিছিল মিটিং এ অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বর্তমানে চুনারুঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও চুনারুঘাট উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটন একটানা ১২ বছর যাবৎ চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০১৪ সাল থেকে এপর্যন্ত চুনারুঘাট পৌর শহরের ডিসিপি হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সুনামের সহিত অভিভাবক প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালে চুনারুঘাট উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সদস্য সচিব নির্বাচিত হন। তিনি একাধারে সাংবাদিক, সমাজসেবক, তরুণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী হিসেবে চুনারুঘাটে সর্বমহলে পরিচিত মুখ। আদর্শ নীতিবান, তরুণ রাজনীতিবিদকে উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক সাড়া পড়েছে। চাচ্ছেন নিজ দলের নেতাকর্মীরাও। তবে যদি দল মনোনীত করে নমিনেশন দেয় অবশ্যই নির্বাচিত হবেন বলে আশাবাদী উপজেলাবাসী। উল্লেখ যে, সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটন চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম পাকুড়িয়া গ্রামের পৌর আওয়ামীলীগের সভাপতি ক্লিন ইমেজের রাজনীতিবিদ মোঃ আবু তাহের মিয়া মহালদারের বড় ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com