মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

আজমিরীগঞ্জ আটক মেছোবাঘ সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ৫২৪ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ॥ হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে মেছোবাঘ অবমুক্ত করা হয়ছে। শনিবার বিকেলে উদ্যান ব্যবস্থাপনা কমিটি এবং বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে বাঘটি অবমুক্ত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের মধ্যনগর এলাকা থেকে স্থানীয় লোকজন একটি মেছোবাঘ আটক করে। বন বিভাগের লোকজন খবর পেয়ে শনিবার সকালে সেখানে গিয়ে বাঘটি উদ্ধার করেন। পরে শনিবার বিকেলে বাঘটিকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। বাঘ অবমুক্তকালে উপস্থিত ছিলেন সাতছড়ি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সামছুন্নাহার চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সত্যেন্দ্র চন্দ্র দেব, বনবিভাগের সহকারী বন সংরক্ষক রেহান মাহমুদ, রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন প্রমুখ।হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব জানান, এক সময় হবিগঞ্জের সর্বত্র বিপুল সংখ্যক মেছোবাঘ ছিল। তাদের খাদ্য এবং আবাসস্থলের সংকটের জন্য এটি দিনে দিনে কমে আসছে। উদ্ধারকৃত বাঘটি হয়ত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়ে। তবে অনেক সময় লোকজন বাঘকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু এখানে বাঘটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করায় বাঘটি প্রাণে রক্ষা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com