বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

চুনারুঘাটে বাগানের বাবুর বেশে আসামি গ্রেফতার করলো পুলিশ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪৮০ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাটে চাবাগানের বাবুর বেশে অভিনব কায়দায় বাগান থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়- (২৭নভেম্বর) বুধবার দুপুরে উপজেলার কাপাই চা বাগানের রবিচন্দ্র মুন্ডার ছেলে সুজন মুন্ডা (২৪) দীর্ঘ দিন হতে আইনের চোঁখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়ায়। একাধিক বার পুলিশ সুজনকে আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করলে চতুর সুজন পালিয়ে যায়। পুলিশ গোপন সংবাদে জানতে পারে সাজাপাপ্ত পলাতক আসামী সুজন স্থানীয় বাগানে ভেতরে আড্ডা দিচ্ছে । চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজুমল হকের নির্দেশনায় এএসআই ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিনব কায়দা অবলম্বন করে চা-বাগানের বাবু সেজে হাপ ফেন্ট পড়ে অভিযান পরিচালনা করে সুজন(২৪) কে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে গাছ চুরিসহ একাধিক মামলায় সাজা দিয়েছে আদালত।

এবিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন- সাজাপ্রাপ্ত আসামী সুজনকে আটক করতে একাধিক অভিযান পরিচালনা করলে চতুর সুজন পালিয়ে যায়। তাই তাকে ধরতে পুলিশ বাগানের বাবু সেজে বাগানে অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হয়। আসামী সুজনকে আদালতে প্রেরন করা হয়েছ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com