মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি

নবীগঞ্জে এক কৃষকের মাথায় হাত॥ ফিশারিতে বিষ ঢেলে ১১ লাখ টাকার মাছ নিধন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জে এক কৃষকের মাথায় হাত। চাষ করা মাছের ফিশারীতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ। বিষক্রিয়ায় মারা গেছে প্রায় ১১ লাখ টাকার মাছ। সরেজমিনে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের কৃষক সজলু মিয়ার চাষ করা মাছের ফিশারীতে বিষ ফেলে দেয়। এতে করে ওই ফিশারীর সকল মাছ মরে পানিতে ভাসতে থাকে। শুক্রবার সকালে গ্রামের লোকজন ফিশারীতে ভাসমান মরা মাছ গুলো দেখতে পান। ফিশারীতে বিষ ফেলে মাছ নিধনের ঘটনায় এলাকায় নানা আলোচনা সমলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে দিন মজুর কৃষক সজলু মিয়া বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেলাম। মানুষের কাছ থেকে ধার ও পরিশ্রমের টাকা খরচ করে অনেক কষ্ট করে ১১ লাখ টাকার ব্যবস্থায় দু’জন মিলে ফিশারী ব্যবসা শুরু করেছিলাম। জানতাম না শুরুতেই জীবনের এত বড় ধাক্কা খাব। আমার সব শেষ হয়ে গেছে। তিনি আরো বলেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ কাজটি করেছে। আমি নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তদন্ত সাপেক্ষ আমি সুষ্টু বিচার চাই’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com