বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

হবিগঞ্জ পৌরসভায় ডিজিটাল পদ্ধতিতে ভাতা বিতরণ উদ্বোধন করলেন এমপি আবু জাহির

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪০২ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ শহরের বাসিন্দা প্রায় ২ হাজার লোকের মাঝে ডিজিটাল পদ্ধতিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এতে ভাতা গ্রহীতাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি থাকবে না কোন অনিয়মের সুযোগ।
গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে সামাজিক নিরাপত্ত্বা বেষ্টনীর আওতায় ডিজিটাল পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আবু জাহির। জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান। এছাড়াও পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌর এলাকার বাসিন্দা প্রায় ২ হাজার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতাভোগীর তালিকা অনলাইনে সংরক্ষণ করা হয়েছে। সঠিক সময়ে তাদের মোবাইল নাম্বারের অ্যাকাউন্টে পৌঁছে যাবে নির্দিষ্ট পরিমাণ টাকা। এতে সাধারণ মানুষের ভাতা গ্রহণে দুর্ভোগ লাঘবের পাশাপশি অনিয়মের সুযোগ থাকবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষকে সহজভাবে সবধরণের সেবা প্রদান করতে চায়। সরকারি দপ্তরগুলোতে আধুনিকায়নের মাধ্যমে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে সরকারি সুবিধা। এরই ধারাবাহিকতায় ভাতাভোগীদের মাঝে টাকা বিতরণে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার বছরের শুরুতেই বিনামূল্যে বই প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদেরকে দিয়ে যাচ্ছে উপবৃত্তি। যে কারণে অস্বচ্ছল পরিবারের সন্তানেরাও এখন উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এ সময় সকলের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠানোর পরামর্শ দেন এমপি আবু জাহির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com