সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১০ নভেম্বর

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৯৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের আকাশে মঙ্গলবার হিজরি ১৪৪১ সালের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১০ নভেম্বর রবিবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। রবিউল আউয়াল মাস গণনা করা হবে ৩০ অক্টোবর বুধবার থেকে। সে হিসেবে ১০ নভেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মো. আনিছুর রহমান।

সভায় ১৪৪১ হিজরি সালের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। দেখা যায় যে, গতকাল ছিল ২৯ সফর ১৪৪১ হিজরি, ১৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ, ২৯ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) মো. খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মো. শাহিদুজ্জামান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com