মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

সিলেট চেম্বার অব কমার্স এর চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৪ বার পঠিত

ডেস্ক নিউজঃ সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২০১৯-২০ মেয়াদের নির্বাচন আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুসারে শনিবার বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে অর্ডিনারী শ্রেণি থেকে ২৪ জন, এসোসিয়েট শ্রেণি থেকে ১০ জন, ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৬ জন ও টাউন এসোসিয়েশন শ্রেণি থেকে ১ জন প্রার্থীসহ মোট ৪১ জন প্রার্থী স্থান পেয়েছেন।

সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, সিলেট চেম্বারের সংঘবিধি অনুযায়ী এ বছর অর্ডিনারী শ্রেণি থেকে ১২ জন, এসোসিয়েট শ্রেণি থেকে ৬ জন, ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন ও টাউন এসোসিয়েশন শ্রেণি থেকে ১ জনসহ মোট ২২ জন পরিচালক নির্বাচিত হবেন এবং তাদের মধ্য থেকে পরবর্তীতে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করা হবে। তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকল প্রার্থীগণের প্রতি আহবান জানিয়েছেন।

চূড়ান্ত প্রার্থীদের মধ্যে অর্ডিনারী শ্রেণির প্রার্থীরা হলেন- এহতেশামুল হক চৌধুরী, মোঃ সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মুশফিক জায়গীরদার, মোঃ আব্দুর রহমান (জামিল), খন্দকার ইসরার আহমদ রকি, মোঃ শফিকুল ইসলাম, শান্ত দেব, মোঃ আব্দুস সামাদ, খলিলুর রহমান চৌধুরী, ফখর উস সালেহীন নাহিয়ান, আলীমুল এহছান চৌধুরী, আবু তাহের মোঃ শোয়েব, মোঃ মামুন কিবরিয়া সুমন, এনামুল কুদ্দুছ চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ, মোঃ ফারুক আহমদ, মোঃ নজরুল ইসলাম, জুবায়ের রকিব চৌধুরী, আক্তার হোসেন খান, আব্দুল হাদী পাবেল, শহিদ আহমদ চৌধুরী ও মোহাম্মদ আব্দুস সালাম।

এসোসিয়েট শ্রেণির প্রার্থীরা হলেন- মাসুদ আহমদ চৌধুরী (মাকুম), মোঃ এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, চন্দন সাহা, মোঃ আতিক হোসেন, ইলিয়াছ উদ্দিন লিপু, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আবুল কালাম ও মনোরঞ্জন চক্রবর্তী সবুজ।

ট্রেড গ্রুপ শ্রেণির প্রার্থীরা হলেন- মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাহবুবুল হাফিজ চৌধুরী (মসফিক), মোঃ নুরুল ইসলাম, তাহমিন আহমদ, মোঃ আমিনুজ্জামান জোয়াহির ও ওয়াহিদুজ্জামান চৌধুরী।

টাউন এসোসিয়েশন শ্রেণির প্রার্থী হলেন- শমশের জামাল। টাউন এসোসিয়েশন শ্রেণীতে অন্য কোন প্রার্থী না থাকায় শমশের জামাল-কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন বোর্ড।
সুত্রঃ আজকের সিলেট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com