সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন

অলিপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৪৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অলিপুর নামক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে সালমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে।নিহত সালমা বানিয়াচংয়ের সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহমেদ জানান, সালমা আক্তার ও তার স্বামী উপজেলার সুরাবই গ্রামে ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং অলিপুর রেলগেইটের পাশে একটি চা-স্টলের ব্যবসা করতেন। সকাল নয়টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের অলিপুর রেল গেইটের পাশ দিয়ে মহাসড়ক পারাপারের সময় সুরমা ট্রেনের নিচে পড়ে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com