শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

শতাধিক শিম ও আকাশী গাছের চারা কেটে সাবাড় ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ৫৪০ বার পঠিত

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ,বাহুবল,হবিগঞ্জ প্রতিনিধি: জেলার বাহুবল উপজেলায় শতাধিক শিম ও আকাশী গাছের চারা কেটে সাবাড় করে দিয়েছে একদল দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের বাদে অলুয়া গ্রামে এ গাছগুলি কেটে ফেলে দেয় কে বা কারা।

এ কেমন শত্রুতা?কেমন নির্মম মন? শত্রুতার মন নিয়ে এ অনাকাঙ্ক্ষিত ভাবে জগন্যতম কাছ করেছে মানুষ নামে জানোয়ার!

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রভাষক মোহাম্মদ ইয়াকুত মিয়া জানান, প্রায় এক বিঘা জমির উপর তিনি শতাধিক শিমের চারা ও আকাশী গাছ রোপন করেছিলেন।

গাছগুলি প্রায়ই বড় হতে চলেছে। অল্প কিছু দিনের মধ্যে শিম ধরবে বলে এ আশা বুকে ধারন করেছিলাম।এরই মধ্যে এমন ঘটনা।

আজ (২২আগষ্ট) বৃহস্পতিবার সকালে তিনি জমিতে পরিচর্যার জন্য গেলে দেখতে পান বাগানের সব শিম ও আকাশীগাছ গুলি কে বা কারা কেটে সাবাড় করে দিয়েছে।

তিনি জানান, এতে প্রায় তিনি ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতিতে পড়েছেন।

তিনি বাহুবল উপজেলা প্রশাসন সহ বাহুবল মডেল থানার সকল ধরনের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com