শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

বাহুবলে স্কুল ছাত্রীকে মারধরের ঘটনায় বখাটে আটক

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৪৯০ বার পঠিত

বাহুবল প্রতিনিধি : বাহুবলে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০১ আগষ্ট) রাতে ঐ ছাত্রীর মা মোছাঃ জমিলা বাদী হয়ে উক্ত মামলাটি দায়ের করেন। এদিকে ঐ ঘটনার প্রধান আসামী বখাটে শিবলু মিয়াকে রাতেই আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার মিরপুর ভিতর বাজার রাস্তায় প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে পিঠিয়ে আহত করে এক বখাটে যুবক। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত ছাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। আহত ছাত্রী স্থানীয় সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের নবম শ্রেণি ছাত্রী।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার চারগাঁও গ্রামের নবীর হোসেন ওরফে নবাই মিয়ার ছেলে ফার্নিচার দোকানের কর্মচারী শিবলু মিয়া (২২) দীর্ঘদিন ধরে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার প্রস্তাবে রাজী না হওয়ায় প্রায়ই রাস্তা-ঘাটে উত্যক্ত করত। ঘটনার এক সপ্তাহ আগে ছাত্রীর পরিবার বখাটের পিতা নবীর হোসেনের কাছে এ ব্যাপারে বিচার প্রার্থী হলে তিনি শিবলুসহ লিজার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসেন।

বৃহস্পতিবার বিকাল ৪টায় স্কুল ছুটি হলে ছাত্রী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বখাটে শিবলু তার উপর অতর্কিত হামলা চালায়। এতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন বখাটেকে ধাওয়া দিলেও ধরতে ব্যর্থ হন। পরে ছাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com