সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

লাখাইয়ে মহিলাকে উত্যক্তের অভিযোগে এক যুবকের ৬ মাসের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৩৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ লাখাইয়ে ইভটিজিংয়ের দায়ে ফাহিম চৌধুরী (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা আক্তার এ দন্ডাদেশ প্রদান করেন। ফাহিম চৌধুরী উপজেলার কাটিহারা গ্রামের রোমান চৌধুরীর পুত্র। জানা যায়, বেশ কিছু দিন যাবত ফাহিম চৌধুরী জনৈক এক মহিলাকে উত্যেক্ত করে আসছিল। গতকাল উল্লেখিত সময়ে আবারো সে তাকে উত্যোক্ত করে। এক পর্যায়ে পুলিশ বিষয়টি জানতে পেরে ফাহিমকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। লাখাই থানার ওসি এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com