মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি ঘোষনা জেলা আওয়ামীলীগের

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৫৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ আগস্ট মাস উপলক্ষে মাসব্যাপী শোকদিবসের কর্মসূচি ঘোষনা করেছে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ। একই সাথে সকল উপজেলা ও সহযোগী সংগঠনও মাসব্যাপি শোক দিবসের কর্মসূচি পালন করবে। এর মাঝে ২১ আগস্ট গ্রেণেড হামলা দিবস উপলক্ষে আলাদা কর্মসুচি গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র ঈদুল আযহা থাকায় ঈদের সময় কোন কর্মসূচি থাকবে না। গতকাল শনিবার হবিগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগকে শক্তিশালী করতে সদস্য নবায়ন কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত হয়। এর পর পরই আওয়ামীলীগের ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। সভায় নব গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খানকে অব্যাহতি প্রদানের বিষয়টি গঠনতন্ত্র মোতাবেক না হওয়ায় তা গ্রহণ না করে তাকে স্ব-পদে বহাল রাখা হয়েছে এবং উপজেলা আওয়ামীলীগের মধ্যে সৃষ্ট বিরোধ নিস্পত্তির লক্ষে ১০ আগস্ট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভা আহবান করা হয়েছ।

কার্যকরি কমিটির সভায় দলীয় প্রার্থী হিসাবে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে মিজানুর রহমান মিজান এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুর রশিদ তালুকদার ইকবাল নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানানো হয়। একই সাথে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শাহ সুন্দর আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপির পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীগ সদস্য শাহনেয়াজ মিলাদ গাজী এমপি, জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, আরব আলী, শেখ সামছুল হক, শরীফ উল্লাহ, এডভোকেট আলমগীর চৌধুরী, আব্দুল কাদির চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সালেহ আহম্মেদ, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, সম্পাদক এডভোকেট মনোয়ার আলী, অনুপ কুমার দেব মনা, সেলিম চৌধুরী, এডভোকেট আতাউর রহমান, উপ-সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, এডভোকেট সুমঙ্গল দাশ, রফিক আহমেদ এডভোকেট সুলতান মাহমুদ, আব্দুর রহিম, এডভোকেট আব্দুল মোস্তাকিম চৌধুরী খোকন, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রহমান, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসবা উদ্দিন ভূঞা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনোনয়ার আলী, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদ, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আব্দুর রশিদ তালুকদার ইকবাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com