সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি

চুনারুঘাটে পোল্ট্রি ফার্মে ১ হাজার মুরগি পুড়ে ছাই,৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৪৪১ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে ১ হাজার মুরগি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে ওই ফার্মের মালিক মোঃ মুহিত মিয়া। গত (২৯ জুন) শনিবার দুপুর ২টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের কোনাগাওঁ গ্রামের রাইছমিল বাড়ীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফের ছেলে মুহিত মিয়ার পোল্ট্রি ফার্মে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রতিবেশী সুমন মিয়া জানান, গত (২৯ জুন) শনিবার বেলা ২টার দিকে ঘর থেকে বের হয়ে দেখি ফার্মে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর স্থানীয়রা আসার পূর্বেই অগ্নিকান্ডে সব কিছু পুড়ে তছনছ হয়ে যায়। ফার্ম মালিক মুহিত মিয়া জানান, ১০ থেকে ১২ বছর যাবত আমি এ ব্যবসা করে আসছি। কিন্তু কোনদিন এ ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, মুরগির পাশাপশি ফার্মের ভিতরে থাকা ফ্যান, আসবাবপত্র ও মুরগির খাদ্যের বস্তাসহ কোন কিছুই রক্ষা পায়নি আগুন থেকে। ক্ষয়ক্ষতির বিষয় ও কিভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি জানান, ১ হাজার মুরগিসহ ফার্মের অবকাঠামো পুড়ে গেছে। আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এলাকাবাসী বলছে, হতে পারে বিদ্যুতের তার থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এখন তার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com