মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৪৬১ বার পঠিত

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে শনিবার সৌম্য সরকার আউট হওয়ার পর তিনি নেমেছিলেন মাঠে। তাকে রেখে অপরপ্রান্ত থেকে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মিঠুন রায় ফিরে যান।

তথাপি অবিচল থেকে বিশ্বকাপে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আদায় করে নেন তিনি। সাকিব সেঞ্চুরি আদায় করে নেন ৯৫ বলে। এটি বিশ্বকাপে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ১১৯ বল থেকে ১২টি চার ও একটি ছক্কার মারে ১২১ রান করে আউট হন তিনি।

চলতি বিশ্বকাপেই আগের দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ৬৪ রানের ইনিংস। এর মধ্যে ওভালে করা ৭৫ রানই ছিল বিশ্বকাপে সাকিবের সেরা ব্যাটিং। সেই ধারাবাহিকতায় এবার নিজেকে আরেক ধাপ এগিয়ে নিলেন। করলেন সেঞ্চুরিও।

এর আগে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি আছে কেবল দুটি। ২০১৫ বিশ্বকাপে ওই দুটি সেঞ্চুরিই করেন মাহমুদউল্লাহ। এর মধ্যে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তার করা অপরাজিত ১২৮ রানের ইনিংসই এখনও পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস। এরপর দ্বিতীয় অবস্থানে থাকল সাকিবের এই ১২১ রানের ইনিংসটি।

সৌজন্যেঃ ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com