শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

চুনারুঘাটে হাজী ছগিরা বানুর জানাজা সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৪৫৩ বার পঠিত

মোঃ ফারুক মিয়া চুনারুঘাট।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গ্রামের মৃত হাজী আব্দুল হামিদের স্ত্রী হাজী ছগিরা বানু গত বৃহস্পতিবার রাত ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……….. রাজিউন)। মৃত্যকালে তাহার বয়স হয়েছিল ৮০ বৎসর। উক্ত মরহুমার জানাজার নামাজ শুক্রবার বাদ জুমআ দুপুর ২.৩০ ঘটিকার সময় মরহুমার নিজ বসতবাড়ি কৃষ্ণপুর হাজী বাড়িতে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন, মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী তালুকদার, বর্তমান মেম্বার সুরুজ আলী, সাবেক মেম্বার আব্দুস সহিদ ওরফে ছুরুক মিয়া, হাজী আকবর হোসেন, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম দুদু, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ পেশাজীবি, শ্রমজীবি মানুষজন উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে সহ নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয়-সজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার জানাজার নামাজ শেষে তাকে সাত্তালিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য যে, হাজী ছগিরা বানু চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক মিয়ার নানী হন। মরহুমার মৃত্যুতে চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com