শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

দুটি ম্যাচে বাংলাদেশকে যে কারণে লাল জার্সি পরে খেলতে হবে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৫০৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: গত কয়েকটি বড় আসরের ন্যায় এবারও কয়েকটি দলকে অ্যাওয়ে জার্সি নিয়ে বিশ্বকাপে অংশ নিতে হচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। গত শনিবার অ্যাওয়ে জার্সি হিসেবে লাল রঙের জার্সি প্রকাশ করে বাংলাদেশ দল। তবে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকাপে আরও চারটি দলকে এবার অ্যাওয়ে জার্সি বানাচ্ছে।

ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান পড়েছে এই তালিকায়। একাধিক দলের মূল জার্সির রং প্রায় একই হওয়াতে ক্রিকেটেও অ্যাওয়ে জার্সির পরিকল্পনা।

বিশ্বকাপে বাংলাদেশের দু’টি জার্সি। একটি সবুজ, অন্যটি লাল। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান দলের মূল জার্সির রং প্রায় একই হওয়ায় এ তিন দলের ম্যাচে যে কোনো একদলকে অ্যাওয়ে জার্সি পরিধান করতে হবে।
জানা গেছে, আগামী ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে অ্যাওয়ে জার্সি পরতে হবে। একই সঙ্গে বিশ্বকাপের সূচি অনুযায়ী লাল জার্সি দিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।
সুত্রঃ বিডি প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com