রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

অসহায় বৃদ্ধা নারীকে লস্কর কন্যা এনি’র হুইল চেয়ার প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৪৯৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাটে অসহায় আমিনা বেগম (১০০) কে হুইল চেয়ার প্রদান করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের কন্যা সমাজসেবিকা এনি লস্কর। সূত্র জানায়, চুনারুঘাট পৌর শহর থেকে শায়েস্তগঞ্জ রোডে এক কিলোমিটার পথ গেলে নতুন বাজার সংলগ্ন মোমিনপুর রাস্তা। সেখানে একটি ঝুপড়ি ঘরে বৃদ্ধা আমিনার বসবাস। অসহায় আমিনা বেগম বয়সেরভারে চলাফেরা করতে পারেন না। ঘর থেকে বাহির হতে একটি হুইল চেয়ার প্রয়োজন।
এনি লস্কর জানতে পেরে ২৪ মে আমিনা বেগমকে হুইল চেয়ার প্রদান করেন। হুইল চেয়ার দেওয়ার পাশাপাশি তাকে আর্থিকভাবেও সহযোগিতার আশ্বাস দেন এনি লস্কর । হুইল চেয়ার পেয়ে খুবই খুশি বৃদ্ধা আমিনা বেগম। এসময় আওয়ামীলীগ নেতা সাজ্জাদ লস্কর, জেলা যুবলীগের শিল্পী ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির রিমন লস্কর পত্নী সৈয়দা নাজনীন আহমদ সিলভী, একতা যুব সংঘের সাধারণ সম্পাদক লিংকন তালুকদারসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩০ বছর পুর্বে অসহায় আমিনা বেগমের স্বামীর মারা যান । এরপর থেকে আমিনা বেগম তার ৩ কন্যা নিয়ে অসহায় অবস্থায় পড়েন। এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় কন্যাদের বিয়ে দেন। এরপর থেকে তিনি মানুষিকভাবে ভেঙ্গে পড়ায় শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হন।
বৃদ্ধা মায়ের এমন কষ্ট দেখে কন্যা পারুল বেগম মায়ের পাশে থেকে সেবা করে যাচ্ছেন। অর্থাভাবে আমিনা বেগমের উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। মায়ের চিকিৎসা না করাতে পেরে মেয়ে পারুল বেগম হতাশায় রয়েছেন। তিনি সরকারের কাছে আর্থিক সহযোগীতা কামনা করেছেন। সেই সাথে হুইল চেয়ার প্রদান করায় এনি লস্করের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পারুল বেগম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com