রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

এমসি কলেজের নিখোঁজ শিক্ষার্থী নবীগঞ্জের অনিকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৫৩২ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জাফলং পিয়াইন নদীতে নিখোঁজ সিলেট এমসি কলেজের শিক্ষার্থী নবীগঞ্জের আকিকুর রহমান অনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় পিয়াইন নদীর জিরো পয়েন্টে স্থানীয় লোকজন অনিকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। নিহত অনিক নবীগঞ্জের রাধারপুর গ্রামের ধলা মিয়ার পুত্র ও সিলেট এমসি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। বর্তমানে তারা সিলেটের আম্বরখানা বনশ্রী এলাকায় বসবাস করছেন।
উল্লেখ্য, গত শুক্রবার অনিকসহ তার ৮ বন্ধু পর্যটন এলাকা জাফলং ঘুরতে গিয়েছিলেন। এদের মধ্যে অনিকসহ ৩ জন জিরো পয়েন্টে গোসল করার সময় তলিয়ে যাচ্ছিলেন। কয়েকজন শ্রমিক তা দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অনিক পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস দল খোজাঁখুজিঁ করেও ওই দিন তার সন্ধান পায়নি। অনিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল। তিনি জানান, জাফলংয়ের পিয়াইনের জিরো পয়েন্টে এলাকার লোকজন শনিবার সকাল সাড়ে ১১টায় নিখোঁজ শিক্ষার্থী অনিকের লাশ পানিতে ভাসমান দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com