রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

নবীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত”আহত ১

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৪৯৩ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ সড়কে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের প্রাণ গেছে। এ সময় আহত হয়েছে আরো একজন। নিহতের নাম অনিক দত্ত (২২)। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের ডা: অলক দত্তের ছেলে। অনিক দত্ত হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে মোটরসাইলযোগে নবীগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন অনিক দত্ত ও তার বন্ধু শুভ। নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর গ্রামের কাছে পৌছুলে ধান বোঝাই একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ড-১১-৪২৬৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় অনিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শেরপুর এলাকায় অনিক মারা যান। এদিকে এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানা নিয়ে যান। তবে ট্রাক চালক পালিয়ে গেছে ।
নবীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেন দুর্ঘটনায় কলেজ ছাত্র অনিকের নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com