রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

শপথ নিলেন হবিগঞ্জের ৮টি উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৪৭৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জ জেলার ৮টি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ আজ মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন। বিকেল ৩টায় সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে হবিগঞ্জ জেলার উপজেলাগুলোতে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ পাঠ করেন। তাদেরকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। হবিগঞ্জ জেলার সদর উপজেলায়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম , নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম। বাহুবল, আম আদমী পার্টি নেতা সৈয়দ খলিলুর রহমান, লাখাই উপজেলা ঃ- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, আজমিরীগঞ্জ উপজেলা ঃ-আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মর্তুজা হাসান, চুনারুঘাট উপজেলা ঃ- আওয়ামীলীগ মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মাধবপুর উপজেলা ঃ-জেলা বিএনপির সহসভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান, বানিয়াচং উপজেলা ঃ- আওয়ামীলীগ মনোনীত বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ সবকটি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com