মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

হারানো জাতীয় পরিচয়পত্র তোলা যাবে প্রতিটি জেলা থেকে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৪৬০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: দেশের ৬৪টি জেলার নির্বাচন অফিস থেকে হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তোলা যাবে। আগামী ২০ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। এ জন্য যাবতীয় কেনাকাটা ও প্রস্তুতি শেষ করা হয়েছে। কেউ পরিচয়পত্র তুলতে না পারলে প্রয়োজনে ইসিতে অভিযোগও করতে পারবেন।

সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক আরাফাত আরা স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিটি ৬৪ জেলার নির্বাচন অফিস ও থানা নির্বাচন অফিসার বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র সেবা ভোটারদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গত ১৩ জানুয়ারি ২০১৯ তারিখের মাসিক সমন্বয় সভায় হারানো জতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণ-সংক্রান্ত কার্যক্রম পার্বত্য চট্টগ্রামের তিন জেলাসহ দেশের সব জেলাসমূহে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে কানেক্টিভিটি স্থাপনসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বর্তমানে ৬৪ জেলার সঙ্গে ইসির কানেক্টিভিটি সম্পন্ন হয়েছে। ইতোপূর্বে প্রতিটি জেলায় দুটি করে প্রিন্টার, লেমনেটিং মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি কেনা হয়েছে। এ কারণে আগামী ২০ এপ্রিল থেকে সব জেলা নির্বাচন অফিস থেকে হারানো জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণ বিতরণ করার জন্য আনুরোধ করছে নির্বাচন কমিশন। এ কাজে কেউ অসহযোগিতা করলে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

সূত্র জনায়, ঢাকায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের ওপর থেকে চাপ কমাতে হারানো জাতীয় পরিচয়পত্র জেলা নির্বাচন অফিসে ছাপানো হবে। সেক্ষেত্রে জেলা সার্ভার স্টেশনগুলোর সঙ্গে ঢাকার হেড অফিসের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে। বর্তমানে শুধু ঢাকায় হারানো বা নষ্ট কার্ড প্রিন্ট দেয়া হয়। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় পরিচয়পত্র উত্তোলন করতে ঢাকায় আসতে হয় সাধারণ নাগরিকদের। নতুন উদ্যোগের ফলে জেলা নির্বাচন অফিসে এই সেবা পাওয়া যাবে।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে থানায় সাধারণ ডায়েরির (জিডি) অনুলিপির সঙ্গে নির্ধারিত ফি জমা দিলেই বর্তমানে কেন্দ্রীয় অফিস থেকে কার্ড ছাপিয়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com