বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৪৬৭ বার পঠিত

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশান-১–এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার ভোর ৬টায় আগুনের সূত্রপাত ঘটে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ফাযার সার্ভিসের সাথে কাজ করেন। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, আগুনের সূত্রপাত ঘটলে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট সেখানে যোগ দেয়। প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসকর্মীরা সিটি কর্পোরেশনের পানির গাড়ির পাশাপাশি গুলশান লেকে পাম্প বসিয়ে পানি নিয়ে আগুন নেভানোর কাজ করে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও র‌্যাব-পুলিশ তৎপরতায় প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোর বেলায় একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে গিয়েছিল।
সুত্র: ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com