বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

আজ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৪৫৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। আজ মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বাইপাস সার্জারির তারিখ নির্ধারণ করা হবে। মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আবু নাছের জানান, ‘সোমবার সকালে তিনি (ওবায়দুল কাদের) সীমিতভাবে হাঁটা-চলা করেছেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে এবং নিউজিল্যান্ডে হামলার ঘটনার খোঁজ নেন। নিউজিল্যান্ড থেকে ক্রিকেটাররা সবাই নিরাপদে ফিরেছে কিনা তারও খোঁজ নেন তিনি।’

সেতুমন্ত্রীর এ তথ্য কর্মকর্তা আরও বলেন, ‘সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর চিকিত্সকরা বুধবার নাকি বৃহস্পতিবার তার বাইপাস সার্জারি করবেন তা জানাবেন।’
এদিকে সিঙ্গাপুরে অবস্থানকারী আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেল সোমবার তার ফেসবুক পাতায় এক পোস্টে জানান, মন্ত্রী ওবায়দুল কাদের সকালে নিজে হেঁটে বেড়িয়েছেন। এ সময় তিনি অনেকের সঙ্গে কথাও বলেন। বাইপাস সার্জারির জন্য মন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিত্সা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. আবু নাসের রিজভী ইত্তেফাককে জানান, আগামীকাল বুধবার ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হতে পারে। এ ব্যাপারে আজ মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হবে।

সুত্র:ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com