শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বিদেশে পাঠানোর আগে ক্রিকেটারদের নিরাপত্তা দেখা হবে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৪৫৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: এখন থেকে জাতীয় ক্রিকেট দলকে দেশের বাইরে পাঠানোর আগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারলেন বিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধনকালে তিনি একথা বলেন।

নিউ জিল্যান্ডে দুটি মসজিদে হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। আমাদের তিনজন বাংলাদেশিও মৃত্যুবরণ করেছেন। আমি এই ঘৃণ্য হামলার নিন্দা জানাচ্ছি।”

তিনি বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া যে, আমাদের খেলোয়াড়রা সেখানে নামাজ পড়তে গিয়েছিল; একজন আহত মহিলা তাদেরকে মসজিদে ঢুকতে বারণ করায় তারা হামলা থেকে বেঁচে গেছে।”

শেখ হাসিনা বলেন, “এখন থেকে ক্রিকেটারদের দেশের বাইরে পাঠানোর আগে নিরাপত্তার বিষয়টি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”

ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছের আল নুর মসজিদে শুক্রবার নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা। তারা সেখানে নামাজ পড়তে যাচ্ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, “ওবায়দুল কাদের সুস্থ হয়ে ফিরলে তাকে নিয়ে ব্রিজটি (দ্বিতীয় কাঁচপুর সেতু) দেখতে যাব। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।”

প্রায় ৪০০ মিটার দৈর্ঘ্য এবং ১৮ মিটার প্রস্থ দ্বিতীয় কাঁচপুর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট অনেকটা কমে আসবে বলে মনে করা হচ্ছে।

এসময় ভুলতায় একটি চারলেন ফ্লাইওভার এবং ঢাকা-সিলেট মহাসড়কে লতিফপুরে একটি রেলওয়ে ওভারপাসও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
সুত্র: দেশ রূপান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com