মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

হামলাসত্ত্বেও নিউজিল্যান্ডের প্রতি মুসলিমদের ভালবাসা কমবে না: মসজিদের ইমাম

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৪৭৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় আক্রান্ত মসজিদের ইমাম ইব্রাহিম আব্দুল হালিম শনিবার বলেছেন, হামলাসত্ত্বেও নিউজিল্যান্ডের প্রতি মুসলিম সম্প্রদায়ের ভালবাসা কমবে না।
এক বন্দুকধারী যখন ক্রাইস্টচার্চের ওই মসজিদে সেমি-অটোমেটিক অস্ত্রের সাহায্যে হামলা চালাচ্ছিল তখন তিনি সেখানে নামাজের ইমামতি করছিলেন।

লিনউড মসজিদের ইমাম হালিম বলেন, ‘আমরা এখনো এই দেশকে ভালবাসি।’

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, চরমপন্থীরা কখনোই আমাদের আত্মবিশ্বাসে ফাটল ধরাতে পারবে না।’

দেশটিতে স্থানীয় সময় শুক্রবার বেলা দেড় টা নাগাদ ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৪৯ জনের প্রাণহানি ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৪০ জনের বেশি।

দেশটির সংবাদ মাধ্যম হেরাল্ড জানায়, শনিবার ওই সন্দেহভাজন হামলাকারীকে আদালতে হাজির করা হয়। এসময় ২৮ বছর বয়সী ব্রেন্টনের গায়ে সাদা রঙের কয়েদীদের পোশাক ও হাতে হ্যান্ডকাফ পরা ছিল।

ওই হামলাকারীর ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত।
সুত্র: ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com