বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সুলতান মনসুরের শপথ গ্রহণ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৫৯২ বার পঠিত
প্রথম সেবা ডেস্কঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।  বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সংসদ ভবনের কার্যালয়ে তিনি শপথ নেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

একাদশ সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম থেকে মনোনীত এ প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে জয়লাভ করেন।

সুলতান মনসুর শপথ নিলেও জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। একই দলের অপর নির্বাচিত প্রার্থী মোকাব্বির খানেরও শপথ নেওয়ার কথা ছিল। তবে বুধবার স্পিকারকে দেওয়া এক চিঠিতে তিনি শপথ নেবেন না বলে জানান।

এদিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ নিলেই তার বিরুদ্ধে দলীয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়ে রেখেছিল গণফোরাম। দলীয় সিদ্ধান্তের বিষয়টি স্পিকারকেও অবহিত করা হবে।

 সুত্রঃ দেশ রুপান্তর 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com