শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে তিন বছর পর অবশেষে রহস্যের জট খুলতে শুরু করেছে হবিগঞ্জের মাধবপুরের মহব্বত আলী (৩৯) নি/খোঁ/জে/র ঘটনা। দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে তাঁর ক/ঙ্কা/ল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রামনগর গ্রামের ওই বাড়ির সেফটিক ট্যাংক থেকে ক/ঙ্কা/ল/টি উদ্ধার করা হয়। আ/ট/ক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ উদ্ধার অভিযান পরিচালনা করে।
আ/ট/ক ব্যক্তিরা হলেন— রামনগর গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, নি/হ/ত মহব্বত আলী একই গ্রামের রুসমত আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এ কারণে এলাকায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে পরিচিত ছিলেন। ২০২৩ সালের ৩০ জুলাই হঠাৎ নি/খোঁ/জ হন মহব্বত আলী। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। একপর্যায়ে এ ঘটনায় তাঁর পিতা রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর নি/খোঁ/জে/র রহস্যের কোনো কিনারা হয়নি। অবশেষে দীর্ঘ অনুসন্ধান, তদন্ত ও প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আ/ট/ক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে মহব্বত আলীর ক/ঙ্কা/ল উদ্ধার করা হয়। দীর্ঘ প্রায় ৪বছর ধরে নি/খোঁ/জ থাকা মহব্বত আলীর ক/ঙ্কা/ল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় চারজনকে আ/ট/ক করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটিক ট্যাংক থেকে ক/ঙ্কা/ল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com