বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি গ্যাসে অতিরিক্ত বিক্রির অপরাধে জরিমানা রাজার বাজার খোয়াই নদীর ব্রীজ অস্তিত্ব সংকটে হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের দুই উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব’ চুনারুঘাটে লোডশেডিং কমাতে ১০ মেগাওয়াট বিশেষ বিদ্যুৎ বরাদ্দ চাইলেন সংসদ সদস্য শাম্মী আক্তার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাটে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম চুনারুঘাটে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও ফটকাবাজি সহ উপজেলা ছাত্রলীগ নেতা হিরণ গ্রেফতার চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসনে অভিযান, অবৈধ পার্কিংয়ের দায়ে সিএনজি-টমটম জব্দ হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার জিরা-ট্রাক জব্দ, মাদকসহ আটক ৪

চুনারুঘাটে এলপিজি গ্যাসে অতিরিক্ত বিক্রির অপরাধে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রির্পোটার: চুনারুঘাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত (৭ জুলাই) মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স-এ এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানে চুনারুঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাসপূর্ণ সিলিন্ডার বিক্রি করছে এমন প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্য অনুসরণ করে এলপিজি গ্যাস বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com