বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রির্পোটার: দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ চুনারুঘাট উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তি, উপস্থাপন দক্ষতা ও বাগ্মিতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। প্রতিযোগিতায় অংশ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী সচেতনতা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের বিষয়গুলো অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরে বিচারকদের প্রশংসা কুড়ায়।

এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী দেওয়ান উম্মে তাসকিন। তার চমৎকার উপস্থাপন, আত্মবিশ্বাসী বক্তব্য এবং শক্তিশালী যুক্তি উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিক্ষার্থী উম্মে তাসকিনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, দুদক হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, দুদকের হবিগঞ্জ জেলার উপ-সহকারি পরিচালক মোঃ কামরুজ্জামান, চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ কাওছার শোকরানা, চুনারুঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ জাহান মিয়া। সঞ্চালনায় ছিলেন, চুনারুঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এ অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও বড় সাফল্যের পথে অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে শুভাকাঙ্ক্ষীরা বলেন, তোমাদের এই সাফল্য চুনারুঘাটের জন্য গর্বের। ভবিষ্যতেও তোমরা জ্ঞান, মেধা ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করব—এই প্রত্যাশাই সবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com