শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা

বাহুবলে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে ৬ মাসের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বাহুবলে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে সুমন মিয়া (২২) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জসীম উদ্দিন এ দন্ডাদেশ প্রদান করেন। সুমন মিয়া উপজেলার নারিকেলতলা গ্রামের ছুরাব মিয়ার ছেলে। ইউএনও মোঃ জসীম উদ্দিন জানান, বাহুবল দিননাথ ইন্সটিটিউশনের দশম শ্রেণীর জনৈক এক শিক্ষার্থীকে অনেক দিন যাবত রাস্তায় যৌন হয়রানি করে আসছিল সুমন মিয়া নামে ওই যুবক। গতকাল সোমবার সকালে বিদ্যালয়ে আসার পথে সে তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং উত্যক্ত করে। পরে স্কুলের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুমন মিয়াকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নেয়া হলে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com