শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাও গ্রামে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ মো. ব্যারিস্টার মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার ভোর রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার বসতঘর থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। আটক ব্যারিস্টার মিয়া পূর্ব নোয়াগাও গ্রামের মৃত কিম্মত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া এএসআই তাজুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যারিস্টার মিয়াকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com