মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার পতাকা টাঙাতে গিয়ে চলে গেল না ফেরার দেশে চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

স্টাপ রির্পোটার: হবিগঞ্জের চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে রিংকু দেবনাথ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ভাগনে স্বপন দেবনাথ গুরুতর আহত হয়েছেন। গত রোববার (৭ জুন) বিকেল ৫টার দিকে চুনারুঘাট পৌর এলাকার হাতুণ্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিংকু দেবনাথের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকায়। তিনি সকালে হাতুণ্ডা গ্রামে তাঁর বোনের বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে ভাগনে স্বপন দেবনাথকে সঙ্গে নিয়ে বাড়ির ছাদে পানির ট্যাংকি পরিষ্কারের কাজ করছিলেন।

এ সময় আকস্মিক বজ্রপাত হলে দুজনই ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই রিংকু দেবনাথের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপন দেবনাথকে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গে বাড়ির পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইনে আগুন ধরে যায়। তবে স্থানীয়দের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মৃদুল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় ঘরের বাইরে ও উঁচু স্থানে কাজ না করার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com