শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অদ্য ১৬ মার্চ ২০২৬ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির টহল দল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ কেজি ভারতীয় গাঁজা এবং ০৫ বোতল মদ জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক সোয়া দুই লক্ষ টাকা। বিজিবি সূত্র মারফত জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি বিওপির টহলদল অদ্য ১৬ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৫টার সময়ে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় লেবু বাগান নামক স্থানে টহল পরিচালনার সময় ভারত হতে মাদক পাচারকারী কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী করে বস্তায় মধ্যে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা এবং ০৫ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে সর্বমোট ১২৯ কেজি ভারতীয় গাঁজা এবং ৯৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com