স্টাফ রিপোর্টার: চুনারুঘাটে কাঠ ব্যবসায়ীদের কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি-র ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কাঠ ব্যবসায়ীদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল করিম সরকারকে সভাপতি, মোঃ সফিক মিয়া মহালদারকে সাধারণ সম্পাদক, মোঃ মারুফ আহম্মেদ কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটিতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫১ জন কাঠ ব্যবসায়ীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় বক্তারা বলেন, চুনারুঘাটে কাঠ ব্যবসা দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে পরিচিত। এই পেশার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে একটি সুসংগঠিত কমিটি গঠন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল করিম সরকার বলেন, সংগঠনের মাধ্যমে কাঠ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসায়িক সমস্যা সমাধান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। তিনি সংগঠনের কার্যক্রম সফল করতে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক মোঃ সফিক মিয়া মহালদার বলেন,কাঠ ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সমিতি কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে নিয়মিত সভা-সমাবেশের আয়োজন করা হবে। সভায় উপস্থিত ব্যবসায়ীরা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের সার্বিক কার্যক্রম সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply