শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ ঔষধে অনিয়ম প্রতিরোধ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় করণীয় নির্ধারণে গত সোমবার সেবা ডায়াগনস্টিক সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ¦ মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক (অ,দা). ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জ এর ড্রাগ সুপার মোঃ শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ তালুকদার, সভাপতি, বিসিডিএস, হবিগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক মিয়া, সহ-সভাপতি, বিসিডিএস, হবিগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু আমিত মোদক , সম্মানিত সদস্য, বিসিডিএস, হবিগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু পলাশ রায় সম্মানিত সদস্য, বিসিডিএস, হবিগঞ্জ জেলা শাখা। পরিচালনায় ছিলেন সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি মোঃ শামীম হোসেন বলেন চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ এবং নির্ধারিত মাত্রা ও সময় অনুসরণ না করার ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন ঔষধ বিক্রয় ও সংরক্ষণে বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে বাস্থবায়ন করা জরুরী। এ ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পাশাপাশি চিকিৎসক, ফার্মাসিস্ট, ব্যবসায়ী এবং সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। বক্তব্যের শেষে তিনি অনিয়ম রোধে নিয়মিত তদারকি জোরদার করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com