মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বাহুবলে ট্রাক চাপায় সহকারি শিক্ষক নিহত, সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় ট্রাক চাপায় মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক রূপজিত কর রাজু (৩৬) নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার নতুনবাজার এলাকার বেন্দারপুল স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপজিত কর রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপজিত কর রাজু সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া পৌঁছে দেওয়ার পর মিরপুরে ফিরে যান। এরপর নতুন বাজার এলাকায় হাঁটতে গেলে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে রূপজিত কর রাজু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন। নিহতের মৃত্যুতে এলাকায় ও সানশাইন মডেল হাইস্কুলে শোকের ছায়া নেমে এসেছে। সানশাইন মডেল হাইস্কুলে সভাপতি এম. শামছুদ্দিন জানান, রূপজিত কর রাজুর স্মরণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বিদ্যালয় একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, এ ঘটনায় উত্তেজিত জনতা ও শিক্ষার্থীরা পুরাতন মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ১ ঘন্টার অবরোধে সড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটার জূড়ে যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও জামায়াত ইসলামীর এমপি প্রার্থী শাহজাহান আলীর প্রচেষ্টায় অবরোধ তুলে যানবাহন স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com