শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে ২২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। চুনারুঘাট উপজেলাধীন গাজীগঞ্জ বাজার এলাকা থেকে গত ৪ অক্টোবর সাড়ে ৮ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের ইয়াকুব আলির ছেলে মোহাম্মদ আলী (২৩), ও একই উপজেলার তেলিউত্তা গ্রামের আব্দুল জাহিরের ছেলে জসিম মিয়া(২৫)। র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল টহল জানতে পারে চুনারুঘাট থানাধীন পীরেরগাও এলাকার মিরপুরগামী পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাাঁজা বিক্রেতারা পালানোর চেষ্টা করে। এ সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com