বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জনগণকে টিকাদানে উদ্বুদ্ধ করতে পারলে কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মইনুল হক। তিনি বলেন, “সরকার যে কর্মসূচি নেয় তা জনগণের মঙ্গলের জন্যেই নেয়। সরকার চায় সবাই স্বপ্রণোদিত হয়ে টিকা কেন্দ্রে আসুক। আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করি তখন সরকার এ ধরনের কর্মসূচি নিতে আগ্রহী হবে। প্রশাসক ধর্মীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের মাধ্যমে অনেক বড় বড় কর্মকাণ্ড পরিচালনা করি। আপনারা আপনাদের অবস্থানে থেকে জনগণকে বুঝানোর চেষ্টা করবেন অভিভাবকরা যাতে তাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসেন। তিনি বলেন, “স্বাস্থ্যই সকল সুখের মূল। প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ভবিষ্যতে ওই রোগ থেকে বেঁচে থাকার সম্ভাবনা থাকে। গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” সফল করার লক্ষ্যে হবিগঞ্জ পৌর এলাকার ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মইনুল হকের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার রত্নদ্বীপ বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন- ইউনিসেফ সিলেট এর প্রতিনিধি ডাঃ নবজ্যোতি। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। উল্লেখ্য আগামী ১২ অক্টোবর হতে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। একটানা ১৮ কর্মদিবস চলবে টিকাদান। ৯ মাস হতে ১৫ বছরের নিচে যারা তারা নেবে এই টিকা। বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। হবিগঞ্জ পৌর এলাকার ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা দেয়া হবে। হবিগঞ্জ পৌর এলাকার লক্ষ্যমাত্রা হচ্ছে ২৬ হাজার ৬শ ৬৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com