মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

পাহাড়ি ঢলে ভেসে গেল চুনারুঘাটের ব্রিজ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ দুই দিনের অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও গরমছড়ি রাস্তার মাইজ গাঙ্গের পুল (কাঠের ব্রিজ) ভাসিয়ে নিয়ে গেছে। রোববার ভোরে পুলটি পাশের ধানি জমিতে গিয়ে আটকে পড়ে। এতে ওই এলাকার গরমছড়িসহ কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ বিপাকে পড়েছে। চুনারুঘাটের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে পাহাড়ি ঢলের পানিতে ওই এলাকার নিম্নাঞ্চল ও ধানসহ সবজি পানিতে তলিয়ে গেছে। স্থানীয় হারুনুর রশীদ নামে এক শিক্ষার্থী জানান, গত দুই দিনের ঢলে সকালে মাইজ গাঙ্গের পুলটি ভাসিয়ে নিয়ে যায়। খবর পেয়ে গ্রামবাসী কাঠের ব্রিজটি পাশের জমিতে নিয়ে রাখেন। তিনি জানান, এ কাঠের ব্রিজটিই ওই এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। এ ব্রিজ দিয়েই তারা রানীগাঁও ইউপি অফিস বাজার ও চুনারুঘাট শহরের আসা যাওয়া করেন। এ ব্রিজটি ভেসে যাওয়ার কারণে এখন জরুরি প্রয়োজনে কিংবা রোগী নিয়েও চুনারুঘাট আসা সম্ভব নয়। এতে তাদের দুর্ভোগ বেড়েছে। এছাড়া এলাকার মানুষজন তাদের প্রয়োজনীয় কাজে চুনারুঘাট কিংবা রানীগাঁও আসতে পারছেন না। এমনকি তাদের উৎপাদিত সবজি কিংবা খাদ্যপণ্য বিক্রয়ের জন্যও বাজারে আসতে পারছেন না। এলাকাবাসী দ্রুত এ ব্রিজটি নির্মাণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com