রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

জেলা কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে বৈষম্য মামলার এক আসামিকে গাঁজা সরবরাহ করতে গিয়ে ফজলু মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেল পুলিশ। গতকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকেই জেলা কারাগারে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। একেতো ১৫ দিন পর পর আসামির সাথে স্বজনদের সাক্ষাৎ করার নিয়ম চালু করে কর্তৃপক্ষ। তার উপর মাদক নিয়ে প্রবেশ করায় কারাগারে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি নজর আরও বাড়ানো হয়েছে। এতে করে দর্শনার্থীদের দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে আটক ফজলু মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের সাজা ও ১শ টাকা জরিমানা করা হয়। সে শহরের মোহনপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র। জানা যায়, বৈষম্য মামলায় কারাগারে থাকা তার এক বন্ধুর সাথে দেখা করতে যায় ফজলু। সাক্ষাতের কোনো এক ফাঁকে ফজলু তার বন্ধুকে গাঁজা সরবরাহ করতে যায়। বিষয়টি সিসি ক্যামেরায় দেখতে পেয়ে তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ বিষয়ে জেল সুপার জানান, এতো কড়াকড়ির মধ্যেও ফজলু মিয়া নামের এক ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। ভবিষ্যতে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com