মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

মাধবপুর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে হস্তান্তর করল ভারতীয় বিএসএফ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভারতে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে আটক ৮ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া (২৬), বাবলু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৯), বাবলু মিয়ার আরেক ছেলে শিহাব উদ্দিন, বাবলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯), নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া, রহুল আমিনের ছেলে রিহান মিয়া (২০) এবং কালু মিয়ার ছেলে ইকবাল। ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, কাজের সন্ধানে তারা কিছুদিন আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তারা। এরপর বিএসএফ তাদের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তরের পর দুপুর ৩টার দিকে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্লাহ বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com